ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ৩:০২ অপরাহ্ন

শিরোনাম

নোয়াখালীতে জামায়াতের প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

  • আপডেট: Saturday, February 7, 2026 - 12:02 pm

নোয়াখালী প্রতিনিধি।। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৩টায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় অফিসের আসবাবপত্র, নির্বাচনি প্রচার সামগ্রী, অফিসে থাকা একটি অটোরিকশা ও অন্য মালামাল পুড়ে যায়। আগুনের বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নোয়াখালী-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন বলেন, গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে এবং ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে রাতের আঁধারে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। একটি পক্ষ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না আসে সেজন্য ভয় দেখাচ্ছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারা এই জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে।