ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক।। মুন্সীগঞ্জ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর কোটখালী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকামুখী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চলার সময় সড়ক দ্বীপের রেলিং এর সাথে ধাক্কা লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
এসময় চালক ও আরোহীসহ মটর সাইকেলটি কমপক্ষে ১০/১২ ফুট দূরে ছিটকে গিয়ে পরে। এসময় ঘটনাস্থল দুই আরোহী নিহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এসময় যানচলাচল স্বভাবিক রাখা হয়। নিহতদের পরিচয় পাওয়া গেছে, তারা হচ্ছেন, ঢাকার মুগদার বাসিন্দা আরিফ (৪০) ও ফরিদপুরের বাসিন্দা মামুন (৪৫)। নিহতদের মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।











