ঢাকা | ফেব্রুয়ারী ২, ২০২৬ - ৯:০০ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই শিশু নিকেতন স্কুলে পুরস্কার বিতরণ

  • আপডেট: Monday, February 2, 2026 - 6:30 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই সেনা জোন কর্তৃক পরিচালিত “কাপ্তাই শিশু নিকেতন” স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্কুল সংলগ্ন মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রণজয়ী ৩৮ বীর-এর জোন কমান্ডার লে. কর্নেল মো. নাজমুল কাদির শুভ, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই সেনা জোনের মেজর জিয়াউর রহমান ও শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি শারীরিক শিক্ষা প্রয়োজন। এতে শৃঙ্খলা শেখায়। তোমরা আগামীর ভবিষ্যৎ, তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একান্ত প্রয়োজন।

এ সময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।