ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ৫:২৮ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

অফিসে ঢুকে ভোক্তার এডি ও নারীকে মারধরের ঘটনায়  বিএনপি নেতাসহ ছয়জন গ্রেফতার 

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 80?

জাগো জনতা অনলাইন।। অফিস কক্ষে ঢুকে রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিস থেকে তাদের আটকের পর সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

জানা যায়, চাঁদ আলী খান ছাড়াও আটক অন্য পাঁচজন হলেন- পাংশার নারায়ণপুর এলাকার রিয়াজুদ্দিন আহম্মদের ছেলে মো. রুহুল আমিন, শেখপাড়ার বদরউদ্দিন বিশ্বাসের ছেলে মো. বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন শিকদার, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ হোসেন ও রেজাউল করিম পিন্টুর ছেলে মো. শিশির করিম।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, আটক ৬ জন রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের অফিস কক্ষে ঢুকে তাকে মারধর ও লাঞ্ছিত করেছেন।

তিনি বলেন, ভোক্তা অধিকারের কর্মকর্তাকে অফিসে ঢুকে মারধর ও সরকারি কাজে বাঁধা দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

সম্পর্কিত