ঢাকা | মে ৬, ২০২৬ - ৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলাসহ ডাকাতির চেষ্টা, দুইজন আটক

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 4:40 pm

মোংলা প্রতিনিধি।। সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার (০৪ মে) ভোর ৪টার দিকে খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে একটি দুষ্কৃতিকারী চক্র রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাটি কোস্ট গার্ডকে জানানো হয়।

ঘটনার পর কোস্ট গার্ড বেইস মোংলা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিকাল ৫টায় অভিযান শুরু করে। অভিযানে ডাকাতি চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুই দুষ্কৃতিকারীকে আটক করা হয়। তারা উভয়েই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। একইসঙ্গে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জনান, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় তৎপর রয়েছে।