রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
রাজস্থলী প্রতিনিধি।।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজস্থলী থানা পুলিশ একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে।
১ মে ২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত এই অভিযানে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে গঠিত আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে চট্টগ্রাম বায়েজিদ থানার মামলা নং– সি আর ৯৩২/২৪, পেনাল কোডের আওতাভুক্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মঙ্গল কুমার তঞ্চঙ্গ্যা (৩৭), পিতা– বানসো তঞ্চঙ্গ্যা, গ্রাম– চিংখ্যং মৌজা, গাইন্দ্যা ইউনিয়নের নোয়াঝিড়ি পাড়া, রাজস্থলী, জেলা– রাঙ্গামাটি পার্বত্য জেলা’কে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রাজস্থলী থানার পুলিশের সমন্বিত ও পেশাদারিত্বপূর্ণ প্রচেষ্টায় অভিযানে সাফল্য অর্জিত হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











