ঢাকা | জুলাই ২, ২০২৬ - ৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

  • আপডেট: Thursday, July 2, 2026 - 4:22 pm

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

 

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

 

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি উফসী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তার লক্ষ্যে সরকার বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করছে। এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জমির প্রয়োজন অনুযায়ী সুষম সার ব্যবহারের প্রতি তিনি কৃষকদের আহ্বান জানান। তিনি আরও বলেন, কৃষিখাতে সরকারের ধারাবাহিক সহায়তার ফলে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মিন্টু মিয়া, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা।