ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম

মানিকছড়িতে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

  • আপডেট: Sunday, April 19, 2026 - 6:12 pm

আলমগীর হোসেন (খাগড়াছড়ি):

খাগড়াছড়ির মানিকছড়িতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে নিয়মিত সার ও উচ্চফলনশীল বীজ বিতরণ করা হয়।

মানিকছড়িতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা সহায়তায় মানিকছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে মোট ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ব্রি-ধান ৯৮ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা গুদাম সংলগ্নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূইয়া, আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ,

উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উথাইপ্রু মারমা, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আমির হোসেন,

উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ, জুয়েল মনি চাকমা, পাপড়ি বড়ুয়া, মো. জিয়াউর রহমান, শুভ বড়ুয়া, উথাইপ্রু মারমা, উৎপল রায়সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।