ঢাকা | জুন ১৭, ২০২৬ - ৭:৫২ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে নুরুল ইসলাম বাচ্চুর বিজয়

  • আপডেট: Wednesday, June 17, 2026 - 6:12 pm

বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচনে সভাপতি পদে ছাতা মার্কার প্রার্থী মোঃ নুরুল ইসলাম বাচ্চু বিজয়ী হয়েছেন।

 

নির্বাচনের ফলাফল অনুযায়ী, ছাতা মার্কার প্রার্থী নুরুল ইসলাম বাচ্চু মোট ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী মোঃ হারুনুর রশিদ ১৩৫ ভোট পেয়ে পরাজিত হন।

 

নির্বাচনকে ঘিরে ইউনিয়নের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

 

বিজয়ী প্রার্থী নুরুল ইসলাম বাচ্চু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, শ্রমিক ভাইদের ভালোবাসা, আস্থা ও সমর্থনের কারণেই তিনি এই বিজয় অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি ভবিষ্যতে মাইক্রোবাস শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অপরদিকে পরাজিত প্রার্থী মোঃ হারুনুর রশিদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি সংগঠনের বৃহত্তর স্বার্থে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

নির্বাচন সংশ্লিষ্টদের মতে, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক এই নির্বাচন ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।