বাঘাইছড়িতে কৃষি বিভাগের জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন
বাঘাইছড়ি প্রতিনিধি:
“করব মোরা ফলচাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কার্যালয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ ফল মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার, কৃষি বিভাগের বিভিন্ন ব্লকের উপসহকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় নেতৃবৃন্দ।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ১৮ জুন শুরু হওয়া এ ফল মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে।
আয়োজকরা জানান, ফল উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে ফল চাষে আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।











