তারুণ্য ও মানবতার মেলবন্ধন: রেড ক্রিসেন্ট দিবসে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের বর্ণাঢ্য আয়োজন
চট্টগ্রাম প্রতিনিধি
‘মানবতায় ঐক্যবদ্ধ’ (United in Humanity) প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে উদযাপিত হয়েছে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬’।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের বাস্তবায়নে চট্টগ্রামের জামালখানস্থ প্রেস ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৯ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
এছাড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ।
মানবিক সেবা প্রদানে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আওতাধীন সহশিক্ষা কার্যক্রমের আওতায় বিদ্যালয় ও কলেজের মধ্য হতে ২টি ক্যাটাগরিতে ২টি স্কুল ও ২টি কলেজকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা প্রদান করা হয়।
অতিথিবৃন্দ চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। মানবিক সেবায় তরুণদের আরও সম্পৃক্ত হতে সকলের প্রতি আহ্বান জানান অতিথিবৃন্দ।
উল্লেখ্য, এই দিবসকে উৎসর্গ করে সপ্তাহব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, ডা. ফারাহ নাজ মাবুদ সিলভী, সালাউদ্দিন শাহেদ, মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত শিক্ষক-শিক্ষিকা ও যুব স্বেচ্ছাসেবকবৃন্











