ঢাকা | জুন ২১, ২০২৬ - ৮:২০ অপরাহ্ন

শিরোনাম

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

  • আপডেট: Sunday, June 21, 2026 - 6:41 pm

স্পোর্টস ডেস্ক।। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল। আজ রোববার (২১ জুন) শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ৭ উইকেটে হেরে যায় টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরে যায় ৪ উইকেটে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৭ রানের টার্গেট তাড়ায় তীরে গিয়ে তরী ডুবায় বাংলাদেশ। মাত্র ৭ রানের জন্য হেরে যায় স্বাগতিকরা। টানা দুই ম্যাচে হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ।

আজ রোববার চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়াতে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই তান্ডব চালায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ২৯ বলে ৫৪ রানের জুটি গড়ে ফেরেন জশ ইংলিস। তিনি ১৬ বলে ১৭ রান করে ফেরেন।

দ্বিতীয় উইকেটে কুপার কনোলির সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান এই অধিনায়ক দলীয় ৮৮ রানে সাজঘরে ফেরেন। তার আগে ২৮ বলে ৭টি চার আর চারটি ছক্কার সাহায্যে করেন ৬০ রান।

১৩ বলে ১৫ রান করে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কুপার কনোলি। তবে ৩ বলে তিন বাউন্ডারিতে ১২ রান করে ৫৪ বল আগেই দলের জয় নিশ্চিত করেন টিম ডেভিড।