ঢাকা | জুলাই ২০, ২০২৬ - ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট: Sunday, July 19, 2026 - 6:53 pm

 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় ১১ আরই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মিরাজ মাহমুদ কাপ্তাই উপজেলার গবাগনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।

এ সময় স্থানীয় হেডম্যান, কারবারি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১১ আরই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা বিস্তারে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ গ্রহণ করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়।