ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংহ

  • আপডেট: Monday, April 27, 2026 - 10:13 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

পার্বত্য মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের আওতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প” পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহ। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউএনডিপির সহযোগিতায় কাপ্তাই উপজেলার ব্যঙছড়ি এলাকায় প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ব্যঙছড়ি মারমা পাড়ায় গিয়ে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপকারভোগীরা প্রকল্পের বিভিন্ন দিক ও এর সুফল সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।

পরিদর্শনকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্প অ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, কানাডিয়ান হাইকমিশনারের সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা এবং ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রতিনিধি দল কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবতাছড়ি পাড়ায় সৌর বিদ্যুতের মাধ্যমে পরিচালিত পানীয়জল সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।