কাপ্তাইয়ে ইয়াবাসহ দুই যুবক আটক
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।
শুক্রবার (১ মে) দিবাগত রাত ৩টার দিকে কাপ্তাই থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই প্রজেক্ট এলাকার স্পিল বেড়িবাঁধ সংলগ্ন পাকা সড়ক থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন মোঃ ইব্রাহীম (৩৪) ও ইফতেখার হোসেন ওরফে ইমন (৩১)। তাঁরা উভয়ই কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফুলবাগান এলাকার বাসিন্দা বলে জানান পুলিশ।
ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে শুক্রবার বিকালে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।











