ঢাকা | ফেব্রুয়ারী ৪, ২০২৬ - ৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম

অনন্ত যাত্রায় ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ সদস্যের

  • আপডেট: Wednesday, February 4, 2026 - 7:15 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য মাস্টার মোকতার আহমদের দাফন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় তাকে ঢোলইন্যামুরার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালাকাটার মরহুম হাজী আব্দুল করিমের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। এর আগের দিন রাত আটটা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
বুধবার মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পূর্ব পালাকাটা হেফজখানা সংলগ্ন জামে মসজিদ মাঠে। এতে ইমামতি করেন মরহুমের পুত্র হাফেজ তানভিরুল করিম।
জানাজায় উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, ডাক্তার আব্দুর রহিম আমানি, জাফর আলম এম. এ., প্রকাশ জাপান জাফর, ডাক্তার আলহাজ্ব আমির সোলতান, কক্সবাজারের অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, গুলজার বেগম মাদ্রাসার সুপার আনিস মোহাম্মদ আব্দুল্লাহ, কুমিল্লায় কর্মরত অধ্যাপক সোলতান আহমদ, নাইক্ষ্যংছড়ি কলেজের অধ্যাপক মিজানুর রহমান, ইসলামী ব্যাংক চট্টগ্রাম চকবাজার শাখার ম্যানেজার শাহজাহান মনির, উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য নুরুদ্দোজা, মাস্টার আবু শামা, মাস্টার মুহাম্মদ সিরাজুল হক, বাঁশখালী ও আনোয়ারার খাদ্য কর্মকর্তা, মরহুমের সহপাঠী, বন্ধু, স্থানীয় শিক্ষক, প্রতিবেশী ও পাড়ার লোকজনসহ দূর-দূরান্তের অনেক মুসল্লি উপস্থিত ছিলেন।
মরহুমের মেজ পুত্র বান্দরবান সদরের এলএসডি অফিসের অফিসার ইনচার্জ মুর্শেদুল করিম জানান, মরহুমের বড় পুত্র রাসেল সৌদি প্রবাসী, ছোট ছেলে তানভিরুল করিম ইসলামী ব্যাংক পিএলসি কক্সবাজারের লিংক রোড শাখার জুনিয়র অফিসার, ছোট ছেলে ইমরানুল করিম কক্সবাজার কলাতলীর হোটেল ওয়াসিসের ব্যবস্থাপনা বিভাগে কর্মরত রয়েছেন। মরহুমের এক মেয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্যারামেডিক নার্স হিসেবে চাকরি করছেন। অপর এক মেয়ে গৃহিণী।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন এম. মমতাজুল ইসলাম, মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, হাজী সেলিম, আলহাজ্ব ছানা উল্লাহ, মনজুরুল হক চৌধুরী, শহীদুর রহমান শহীদ, শওকত আলম শওকত, জানে আলম, মোহাম্মদ রেজাউল করিম (সাংবাদিক), জাফর আলমসহ অনেকে।