ঢাকা | মে ১০, ২০২৬ - ২:৪২ অপরাহ্ন

শিরোনাম

মানিকছড়িতে মাকড়সার কামড়ে যুবকের মৃত্যু

  • আপডেট: Sunday, May 10, 2026 - 8:55 am

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মানিকছড়িতে গভীর রাতে ঘুমের বিছানায় মাকড়সার কামড়ে মো. ইব্রাহীম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ইব্রাহীম উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড) খাড়িছড়া এলাকার বাসিন্দা ইউনুছ মিয়ার ছেলে ও তিন সন্তানের জনক। শনিবার (৯ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ভোররাত ৪টার দিকে ঘুমের বিছানায় বিষাক্ত কালো মাকড়সা ইব্রাহীমকে ঘাড়ে কামড় দেয়। এতে তার শরীরে বিষ ছড়িয়ে পড়ে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা আরও জানায়, ঘাড়ের কাছেই মাকড়সাটি পাওয়া গেছে।

চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেন, হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়। তারা জানান, ‘ঘাড়ে কানের পাশে কিছুটা লালচে ফোলা চিহ্ন দেখা গেলেও কোনো ক্ষতচিহ্ন দেখা যায়নি।’