ঢাকা | জুন ১৮, ২০২৬ - ৮:২৭ অপরাহ্ন

শিরোনাম

ভারতে পাচারকালে ১২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ রসুন ও সার আটক

  • আপডেট: Thursday, June 18, 2026 - 4:44 pm

বরকল প্রতিনিধি, তসলিম উদ্দিন:

 

রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা জোনের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও ইউরিয়া সার আটক করেছে ১২ বিজিবি।

 

বৃহস্পতিবার (১৮ জুন) ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর আওতাধীন আমতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছোটহরিণা ব্যাটালিয়ন সদর টহলদল পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩৪০ কেজি রসুন ও ৪৫০ কেজি ইউরিয়া সার আটক করে।

 

আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।

 

বিজিবি সূত্রে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।