ঢাকা | জুন ৫, ২০২৬ - ৪:০৭ অপরাহ্ন

শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত 

  • আপডেট: Friday, June 5, 2026 - 12:16 pm

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।। ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশহর এলাকা ও ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- অটোরিকশা চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)।

নিহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের বাড়ি কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

পুলিশ জানায়, সকালে কসবা থেকে সিএনজি অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন।

 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ঢাকা-সিলেট হাইওয়ে দিয়ে মাধবপুর যাচ্ছিল। পথিমধ্যে বাড়িউড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হেলে ওলী মিয়া (৫৫) নামে একজন নিহত হন। তিনি জেলার উপজেলার বড়ইবাড়ি এলাকার মৃত ইদন মিয়ার ছেলে।