ঢাকা | জুলাই ১৮, ২০২৬ - ১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাঙ্গালহালিয়ায় শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমের সাধু নিবাসের ছাঁদ ঢালাই কাজের উদ্বোধন

  • আপডেট: Friday, July 17, 2026 - 9:44 pm

রাজস্থলী প্রতিনিধি।।

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় অবস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমের সাধু নিবাস ভবনের ছাঁদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির পাশের আশ্রম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আশ্রমের প্রধান উপদেষ্টা সোনা রাম বিশ্বাস, মিলন দে, অনিল দাস, সুনিল শ্যাম, সাধন দে, মাস্টার অঞ্জন দাস, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাস, উন্নয়ন কমিটির সভাপতি মাস্টার শ্যামল বিশ্বাস, বিশু মৌলিক, উজ্জ্বল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক অমর নাথ চৌধুরী (টিংকু), আশোক দাস, সাবেক সহ-সভাপতি দীপক দাস, সাবেক অর্থ সম্পাদক দোলন কান্তি দে, জগদীশ দেবনাথ পূজন, সুমন ঘোষসহ আশ্রমের ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

আশ্রম পরিচালনা কমিটি জানায়, দেশ-বিদেশে অবস্থানরত ভক্তদের সার্বিক সহযোগিতা ও আর্থিক অনুদানে সাধু নিবাস ভবনের নির্মাণকাজ এগিয়ে চলছে। ভবনটির নির্মাণ সম্পন্ন হলে আশ্রমে অবস্থানরত সাধু-সন্ন্যাসীদের আবাসন ব্যবস্থা আরও উন্নত হবে এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সুবিধা সৃষ্টি হবে।

উল্লেখ্য, শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে আশ্রমটি এলাকায় বিভিন্ন ধর্মীয়, আধ্যাত্মিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।