ঢাকা | মে ১৯, ২০২৬ - ৪:৩০ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

  • আপডেট: Tuesday, May 19, 2026 - 2:55 pm

 

বাঘাইছড়ি প্রতিনিধি।

 

বাঘাইছড়িতে মারিশ্যা জোন ২৭ বিজিবির অভিযানে ভারত থেকে আসা অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

 

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ মে ২০২৬ তারিখ রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে নায়েব সুবেদার মোঃ আবুল কালামের নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

 

উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মাথায় বহনকৃত প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল তল্লাশি করে ০২টি প্লাস্টিকের বস্তা থেকে ESSE Lights-এর ৩০ কার্টুন সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত সিগারেটের সিজার মূল্য ৯০,০০০/- টাকা।

 

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারিদের বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাই মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।