ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

বন্যা ও পাহাড়ধস পরবর্তী স্বাস্থ্য সচেতনতা ও নিরাপদ আশ্রয় বিষয়ে কাপ্তাই তথ্য অফিসের প্রচার অভিযান

  • আপডেট: Wednesday, July 15, 2026 - 11:43 pm

কাপ্তাই প্রতিনিধি:

বন্যা ও পাহাড়ধস পরবর্তী সময়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই তথ্য অফিস।

মঙ্গলবার (১৫ জুলাই) দিনব্যাপী কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে উপজেলার ঢাকাইয়া কলোনি, লগগেইট, নতুন বাজার, চিৎমরম ঘাঁট, শিলছড়ি বাজার, বড়ইছড়ি এবং কর্ণফুলী কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

প্রচার কার্যক্রমে কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে তথ্য অফিসের প্রচারদলের সদস্যরা অংশ নেন। তারা সাধারণ মানুষের মাঝে বন্যা ও পাহাড়ধস পরবর্তী সময়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান, বিশুদ্ধ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা, পানিবাহিত রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক বার্তা প্রচার করেন।

কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে উদ্বুদ্ধ করতে এই প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।