ঢাকা | এপ্রিল ১৫, ২০২৬ - ২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: Tuesday, April 14, 2026 - 5:05 pm

এম এ হাসান, টেকনাফ।।

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় টেকনাফ স্থলবন্দরে পৌঁছান তিনি।

এ সময় তাকে শুভেচ্ছা জানানো হয় বলে জানান বন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।

মন্ত্রী টেকনাফ স্থলবন্দরের জেটিঘাটে যান এবং সেখানে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি বন্দরের গুদাম, বিভিন্ন ভবন ও অবকাঠামো পরিদর্শন করেন। বন্দর ভবনের ওপর উঠে নাফ নদীর জলসীমাও দেখেন তিনি।

জসিম উদ্দিন বলেন, স্থলবন্দর পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে কখন থেকে স্থলবন্দরের কার্যক্রম স্থবির রয়েছে, সেটিও জানানো হয়।

এ সময় টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে কক্সবাজারের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর, প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।