চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের ২ বছর মেয়াদি কমিটি গঠন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পদাধিকারবলে চার্চের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকারকে সভাপতি এবং উপস্থিত মণ্ডলির সদস্যদের সর্বসম্মত সমর্থনে বিগত কমিটির সম্পাদক বিজয় মারমাকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এছাড়া থয়সাপ্রু খিয়াংকে সহ-সম্পাদক এবং মিসেস টিউলিপ খিয়াংকে সহ-সম্পাদিকা করে ৩০ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এর আগে শনিবার (৯ মে) বিকেলে চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চে এক সাধারণ সভা পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চন্দ্রঘোনা খ্রিস্টান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, চার্চের সহকারী পালক পাস্টর ডা. স্টিফেন জে মিত্রসহ মণ্ডলির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সাধারণ সভা শেষে প্রার্থনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।











