গৃহশ্রমিক দিবস উপলক্ষে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সমাবেশ-র্যালি
ডেস্ক রিপোর্ট।। আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস উপলক্ষে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মমতাজ বেগম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার।
সমাবেশে অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, গৃহশ্রমিক অধিকার নেটওয়ার্কের সদস্য সচিব নাজমা ইয়াসমিন।
আরো উপস্থিত ছিলেন গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী রেনু আরা, যুগ্ম সম্পাদক সাহানুর বেগম, মিনারা বেগমসহ প্রমুখ।
বক্তার বলেন, গৃহশ্রমিকদের সংশোধিত শ্রম আইনে গৃহশ্রমিকদের নিয়োগপত্র, শ্রমঘন্টা, পেশার মর্যাদা ও মজুরী নির্ধারণের বিধান না থাকায় গৃহশ্রমিকরা হতাশ। তাই তাদের বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ এবং আইএলও কনভেনশন ১৮৯ আলোকে গৃহশ্রমিকদের আইন দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান।











