ঢাকা | মে ১০, ২০২৬ - ২:৪৬ অপরাহ্ন

শিরোনাম

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, গাড়িতে আগুন 

  • আপডেট: Sunday, May 10, 2026 - 10:59 am

গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আ/গু/ন দিয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরের ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এ সময় এলাকাবাসীর এটি জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘিরে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ওই তিন চোর নিহত হয়েছে। এরপর বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে তাৎক্ষণিকভাবে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ওই তিনজনই মারা গেছে। আরো কয়েকজন চোর ছিল তারা পালিয়ে গেছে। তাদের নিয়ে আসার ট্রাকটি আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।