ঢাকা | মে ১৯, ২০২৬ - ৪:২৮ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই ইউএনও’র সরকারি নাম্বার ক্লোন করে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান

  • আপডেট: Tuesday, May 19, 2026 - 2:48 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গ্রামীণফোনের ০১৩০৪৯৫৪৪৩৪ নাম্বার থেকে নিজেকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনের কাছে টাকা চাওয়া হয়। একই নাম্বার থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষের কাছেও ইউএনও পরিচয়ে টাকা দাবি করা হয় বলে ভুক্তভোগীরা জানান।

এ বিষয়ে কাপ্তাই উপজেলার নবাগত ইউএনও মো. রায়হানুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “আমার ব্যবহৃত সরকারি নাম্বার ক্লোন করে ইতোমধ্যে কয়েকজনের কাছে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কাপ্তাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।”

তিনি সবাইকে এ ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।