ঢাকা | জুন ২৪, ২০২৬ - ৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম

ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 3:31 pm

খাগড়াছড়ি প্রতিনিধি:

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের অন্যান্য এলাকার মতো খাগড়াছড়িতেও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে ওয়ালটন প্লাজা। এ উপলক্ষে বুধবার (২৪ জুন) সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি)-এ অনুষ্ঠিত হয় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প।

ওয়ালটন প্লাজা, খাগড়াছড়ির উদ্যোগে এবং খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে অর্ধশতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি ক্যাম্প চলাকালে সকল ধরনের ল্যাবরেটরি পরীক্ষার ওপর ৫০ শতাংশ বিশেষ ছাড় প্রদান করা হয়। ফলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলে।

ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুকলা। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার খাগড়াছড়ি শাখার ম্যানেজার তাইয়েবুর রহমান এবং কেএসটিসির ম্যানেজার পারভেজ ইসলাম মামুন। তারা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিতভাবে এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান। তাদের মতে, এ ধরনের কার্যক্রম স্বাস্থ্যসেবা গ্রহণে সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি চিকিৎসা ব্যয় কমাতেও সহায়ক ভূমিকা রাখবে।