ঢাকা | মে ২৯, ২০২৬ - ৯:১৮ অপরাহ্ন

শিরোনাম

ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাঠে আনসার ভিডিপি সদস্যরা

  • আপডেট: Friday, May 29, 2026 - 9:35 am

বালিয়াডাঙ্গী প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, বর্জ্য অপসারণ, পরিবেশ সুরক্ষা এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন আনসার ভিডিপি সদস্যরা।

বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। অসচেতনতা ও অবহেলার কারণে যাতে চামড়া নষ্ট না হয়, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি কোনো ধরনের দালালি, অবৈধ মজুদ বা অনিয়মের সঙ্গে জড়িত না হওয়ার জন্য সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে উপজেলার ৩৬ জন ভাতাভোগী সদস্য এবং প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে আনসার ভিডিপির এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিবেশ রক্ষা ও জাতীয় সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আনসার ভিডিপির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলার সাধারণ মানুষ।