ঢাকা | জুলাই ২, ২০২৬ - ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

ঈদগাঁওতে মাদক ও জুয়ার আসর থেকে বিএনপি নেতা জুয়েল মেম্বারসহ আটক ৬

  • আপডেট: Wednesday, July 1, 2026 - 8:41 pm

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে মাদক ও জুয়ার আসর থেকে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) ভোররাত প্রায় ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, থানার অদূরে একটি সেমিপাকা ঘরে নিয়মিত মাদক সেবন ও জুয়ার আসর বসানোর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশ ঘরটি ঘেরাও করে ভেতরে থাকা ব্যক্তিদের দরজা খুলতে বলে। তবে দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় পুলিশ দরজা ভেঙে প্রবেশের প্রস্তুতি নিলে ভেতরে থাকা ব্যক্তিরা দরজা খুলে দেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশকে দেখে জুবায়েদ উল্লাহ জুয়েল দ্রুত টয়লেটে গিয়ে লুকানোর চেষ্টা করেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে অন্যদের সঙ্গে আটক করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় জমে। আটক জুবায়েদ উল্লাহ জুয়েল ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।