ঢাকা | মে ১২, ২০২৬ - ৬:৪০ অপরাহ্ন

শিরোনাম

ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে সাজেকে আধাবেলা অবরোধ

  • আপডেট: Monday, May 11, 2026 - 8:09 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা হত্যার প্রতিবাদে সোমবার আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও এর সহযোগী সংগঠনগুলো।
সোমবার (১১ মে ২০২৬) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ দুপুর ১২টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। অবরোধের কারণে সাজেক পর্যটন সড়ক ও বাঘাইছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে বাঘাইছড়ি-দীঘিনালা সীমান্তবর্তী শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করে। ঘটনার পরপরই সাজেকের উজোবাজারে আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ থেকে এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।