ঢাকা | জুন ২৭, ২০২৬ - ৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম

অপেক্ষায় নিউজিল্যান্ড, নকআউটে বেলজিয়াম

  • আপডেট: Saturday, June 27, 2026 - 1:10 pm

 

স্পোর্টস ডেস্ক।। ম্যাচ ৪-১ গোলের ব্যবধানে নিষ্পত্তি হতে পারত। তবে যোগ করা সময়ের অন্তিম মুর্হুতে নিউ জিল্যান্ডের জাল কাঁপিয়ে আরও একটি গোল আদায় করেন স্যালেম্যার্কাস। তাতে মাঠ ছাড়ার পূর্বে বেলজিয়ামের স্কোরবোর্ডে যুক্ত হয় বাড়তি একটি গোল।

বিশ্বকাপে জি’ গ্রুপের একপেশে ম‍্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলের জয়ে নকআউট পর্বে জায়গা করে নিল রুডি গার্সিয়ার দল। বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন লেয়ান্ড্রো ট্রসার্ড। একটি করে গোল করেছেন কেভিন ডে ব্রুইনে, রোমেলু লুকাকু ও আলেক্সিস সালমাইকের্স।

ভ‍্যানকুভারে বাংলাদেশ সময় শনিবার ‘জি’ গ্রুপের ম্যাচটি হয়েছে ভীষণ একপেশে । ম্যাচের প্রথমার্ধে ১টি গোলের বিপরীতে দ্বিতীয়ার্ধে গোল হয় ৫টি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও মাঠে বেলজিয়ামের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধে বিশ্বকাপে টিকে থাকার মরিয়া চেষ্টা করে নিউ জিল্যান্ড। কিন্তু পাত্তা পায়নি বেলজিয়ামের কাছে। একের পর এক আক্রমণে কিউইদের বিষিয়ে তোলে তারা। মূলত দুই দলের শক্তির পার্থক্যটা আরও ফুটে ওঠে দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান বাড়ান ট্রসার্ড। ৫০তম মিনিটে তার প্রথম শট লাগে এক সতীর্থর পায়ে, ফিরতি শটে ঠিকানা খুঁজে নেন ট্রসার্ড। কিছুই করার ছিল না গোলকিপার।

৬৬তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন ডে ব্রুইনে। ৮৪তম মিনিটে এলিজা জাস্টের গোলে ব‍্যবধান কমায় নিউ জিল‍্যান্ড। কর্নার থেকে বল ফিস্ট করেন কোর্তোয়া। পেয়ে যান অরক্ষিত জাস্ট। তার গতিময় শট ঠেকাতে পারেননি অভিজ্ঞ গোলকিপার। ‍ঠিক মিনেট দুয়েক পরই কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন বদলি নামা অভিজ্ঞ স্ট্রাইকার লুকাকু।

নকআউট পর্বে বেলজিয়াম খেলবে তৃতীয় হওয়া অন্যতম সেরা একটি দলের বিপক্ষে। আর গ্রুপ রানার্সআপ হওয়া মিসর লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে।