ঢাকা | জুন ১৮, ২০২৬ - ৫:২৬ অপরাহ্ন

শিরোনাম

সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

  • আপডেট: Thursday, June 18, 2026 - 2:51 pm

আদালত প্রতিবেদক।। প্রতারণার মামলায় আত্মসমর্পণের পর সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ারকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) এ আদেশ দেন আদালত। বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় এ আদেশ দেওয়া হয়।

গতকাল বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ লক্ষ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। পরে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করে।