ঢাকা | মে ৪, ২০২৬ - ৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম

লামা-আলীকদমে নেত্র নিউজে প্রচারিত মিথ্যা তথ্যের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট: Monday, May 4, 2026 - 7:50 pm

লামা সংবাদদাতা: ৪ মে ২০২৬
বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় নেত্র নিউজে প্রচারিত একটি সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) দুপুর ২টায় লামা উপজেলা পরিষদ চত্বরে প্রধান সড়কে স্থানীয় জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী নওমুসলিমরা নেত্র নিউজে প্রচারিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা দাবি করেন, ম্রো সম্প্রদায়ের শিশুদের জোরপূর্বক ধর্মান্তর এবং ডাক্তার ইউসুপের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, দেশে প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে এবং কাউকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হচ্ছে না। তাদের মতে, মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন।
বক্তারা আরও বলেন, পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তারা অভিযোগ করেন, গুটিকয়েক মানুষের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিয়ে কিছু মহল অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে।
মানববন্ধনে বক্তব্য দেন লামাস্থ মাওলানা মুহি উদ্দিন খাঁন (র.) নওমুসলিম আবাসিক কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও সিনিয়র রিপোর্টার মুহাম্মদ কামরুজ্জামান, নওমুসলিম মোঃ হেলাল ত্রিপুরা, আবদুল্লাহসহ অনেকে।
মানববন্ধন থেকে নেত্র নিউজে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
এর আগে একই দিন বেলা ১১টায় আলীকদম উপজেলায়ও নওমুসলিম ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একই দাবিতে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।