ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ৯:৪৮ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 7:05 pm

রাজস্থলী প্রতিনিধি।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের ২১ জন কৃষকের হাতে রাজস্থলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোট ৮ লক্ষ টাকার অনুদানস্বরূপ চেক তুলে দেন।
এ সময় ইউএনও বলেন, “বন্যহাতির কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের ওপর আক্রোশ প্রকাশ করা যাবে না। সরকার ক্ষতিপূরণের আবেদন গ্রহণ করছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে সবাইকে আরও সচেতন হতে হবে। বৈদ্যুতিক তার বা অন্যান্য অবৈধ উপায়ে হাতি হত্যা আইনত দণ্ডনীয়। হাতি হত্যা করলে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।”
অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাইখালি রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আজগর আলী খান ও বনকর্মী হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ক্ষতিগ্রস্ত পরিবার।