ঢাকা | মে ৭, ২০২৬ - ৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে কাপ্তাই নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট: Thursday, May 7, 2026 - 6:01 pm

রাজস্থলী সংবাদদাতা:

রাঙামাটির রাজস্থলীতে কাপ্তাই নদীর পানিতে ডুবে হাবীবুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাবীবুর রহমান ওই এলাকার নাজের আহম্মদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশু হাবীব মাদ্রাসার পরীক্ষা শেষে বাসায় ফিরে দাদীকে না পেয়ে নদীর দিকে যায়। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত থাকায় কোনো এক ফাঁকে সে কাপ্তাই নদীর পাড়ে চলে যায়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই নদীতে হাবীবকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।