মুরগী চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শর্টে যুবকের মৃত্যু
মিরসরাই প্রতিনিধি।
চট্টগ্রামের মিরসরাইয়ে খামারে মুরগি চুরি করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো: সুমন (৩৫) প্রকাশ ননাই নিহত সুমন সীতাকুণ্ড উপজেলার মহালঙ্কা এলাকার এবাদুল হক প্রকাশ মাদল এর পুত্র।
বুধবার (৩ জুন) রাত আনুমানিক সাড়ে ১২ টায় মিরসরাই উপজেলার হাইদকান্দি ইউনিয়নের মহালঙ্কা গ্রামের হামিদল্ল্যার মুরগীর খামারে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাইদকান্দি ইউনিয়নের মহালঙ্কার মুরগী খামারি হামিদল্লাহ চোর ও শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে খামারের চারদিকে বৈদুত্যিক শর্ট দিয়ে রাখে। বৃহস্পতিবার সকালে তিনি খামারে গিয়ে দেখেন মো. সুমন খামারের বৈদ্যুতিক তাঁরের সাথে জড়িয়ে উপুড় হয়ে পড়ে আছে। পরে মিরসরাই থানা পুলিশের একটি গিয়ে লাশ উদ্ধার করে। লাশের কোমড়ে একটি ছুরি পাওয়া গিয়েছে।
এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, খামারে চোর ও শিয়ালের উৎপাত থেকে বাঁচতে খামারি হামিদল্ল্যাহ যে বৈদ্যুতিক তার দিয়ে সেটিতে জড়িয়ে সুমনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।











