ঢাকা | জুন ৭, ২০২৬ - ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম

বিদ্যুতের ট্রান্সফরমার চুরি উদ্বেগজনক হারে বেড়েছে: এমপি মাসুদ

  • আপডেট: Sunday, June 7, 2026 - 9:40 pm

মো. রিয়াজ, বাউফল।। দেশে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি উদ্বেগজনক হারে বেড়েছে বলে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ রোববার (৭ জুন) সংসদে তিন এ তথ্য তুলে ধরেন।

 

তিনি বলেন, “মাননীয় স্পিকার, বিদ্যুতের ট্রান্সফরমার চুরি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এটি মড়ার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে।”

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, “আমার মনে হয় না কোনো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত দীর্ঘ বিদ্যুৎ লাইন পাহারা দিয়ে ট্রান্সফরমার চুরি পুরোপুরি বন্ধ করতে পারবে।”

এ সময় ট্রান্সফরমার চুরি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।