ঢাকা | জুলাই ২, ২০২৬ - ২:০৯ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের সদস্য গ্রেফতার

  • আপডেট: Thursday, July 2, 2026 - 11:39 am

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল্লাহ আল নোমান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বাঘাইছড়ি থানাধীন মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাতুব্বরপাড়া ব্রিজের ওপর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ আল নোমানকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতার হওয়া আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।