বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিশেষ অভিযানে প্রায় ৪ লক্ষ ৬৫ হাজার টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে আনুমানিক সকাল ১১টার দিকে হাবিলদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা উপজেলাধীন পাকুয্যাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় অবৈধ ১০৩.৩৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ১০৩.৩৬ ঘনফুট = ৪,৬৫,১২০/- টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারিদের বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। :::











