বরকলে ১২ বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক
বরকল প্রতিনিধি।
বরকলে ছোট হরিণা জোন (১২ বিজিবি) অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ সেগুন গোলকাঠ আটক করেছে।
১৪ই এপ্রিল মঙ্গলবার ছোট হরিণা ব্যাটালিয়ন (বারো বিজিবি) এর বাজার চেকপোস্টের সামনে সন্দেহভাজন নৌকা তল্লাশি করে ছোট হরিণা ব্যাটালিয়ন সদরের টহলদল ২৯ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ আটক করে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
বারো বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান রোধে বারো বিজিবি সবসময় সতর্ক রয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।











