ঢাকা | জুন ২৬, ২০২৬ - ৩:১১ অপরাহ্ন

শিরোনাম

প্রেমের টানে পাহাড়ে চীনা যুবক রাঙ্গামাটির রাজস্থলীতে

  • আপডেট: Friday, June 26, 2026 - 12:09 pm

সুমন খান।।

ভালোবাসার টানে চীন থেকে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে ছুটে এসেছেন চীনা নাগরিক Xla (৩২)। উদ্দেশ্য, প্রিয়তমা খইসিংপ্রু মারমাকে (৩০) বিয়ে করে নতুন জীবন শুরু করা।

 

বৃহস্পতিবার (২৬ জুন) রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়ার মংমিঅং মারমার মেয়ে খইসিংপ্রুর প্রেমের টানে ছুটে আসেন Xla। তিনি চীনের একটি প্রদেশের নাগরিক।

 

এদিকে চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বিদেশি নাগরিককে এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ খইসিংপ্রু মারমার বাড়িতে ভিড় করে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ‘ওয়ার্ল্ড টক’-এর মাধ্যমে উভয়ের পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। দীর্ঘ ৩ বছর আগে তাদের বিবাহ হয়। বিবাহের পর খইসিংপ্রু চীনে চলে যান। তারা বর্তমানে চীনে বসবাস করছেন। তাদের সংসারে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিবাহের পর এ প্রথমবারের মতো তারা দুর্গম পার্বত্য রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার নিজ বাড়িতে বেড়াতে আসেন।

 

Xla বলেন, ‘আমি খইসিংপ্রুকে ভালোবাসি। তাকে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করে আসছি। বাংলাদেশে এসে তার পরিবারের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি।’

 

মারমা যুবতী খইসিংপ্রু বলেন, ‘অনলাইনে পরিচয়ের পর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে থাকব। আমি কখনও কল্পনা করিনি, ও এদেশে আসবে। আমি চাই তাকে নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে।’

 

পরিবারের সদস্যরা জানান, আমাদের মেয়ের পছন্দ হওয়ায় চীনা যুবককে বিবাহ করেছে। আমাদের কোনো আপত্তি নেই। তারা সুখে থাকলে আমরাও সুখী।

 

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন বলেন, ‘চীনা নাগরিক ও তার স্ত্রীর মধ্যে দেখা হয়েছে। চীনা নাগরিক তার পাসপোর্ট প্রদর্শন করেছেন। চীনা যুবক এখন ওই মেয়ের বাড়িতেই আছেন।’