ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম

পানছড়িতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প ৩ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

  • আপডেট: Thursday, February 5, 2026 - 7:13 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।
“স্বাস্থ্য কার্ড তারেক রহমানের অঙ্গীকার, সুস্বাস্থ্য হোক সকল জনতার অধিকার”-এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরি, স্কয়ার, এরিস্টোফার্মা ও বেক্সিমকো ফার্মা।
কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. ইকবাল উদ্দিন চৌধুরী, ডা. অরূপ ধর, ডা. ফাতিন ইশরাক, ডা. আইচুক রোয়াজা ও ডা. আমরিন মাহবুব। আয়োজকদের তথ্যমতে, এ কর্মসূচিতে তিন শতাধিক নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
এ ধরনের উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মাঝে সন্তোষ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে বলে জানান আয়োজকরা।