ঢাকা | ফেব্রুয়ারী ৫, ২০২৬ - ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের বৈঠক

  • আপডেট: Thursday, February 5, 2026 - 7:13 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তাবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক।
সভায় নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে নজরদারি বৃদ্ধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় রিজিয়ন কমান্ডার বলেন, “জনগণের জানমাল রক্ষা ও নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করতে হবে।”