ঢাকা | জুন ২৪, ২০২৬ - ১০:১২ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 7:37 pm

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাবুছড়া, মেরুং ও বোয়ালখালী বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিপায়ন বড়ুয়া, বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সেন এবং মেরুং উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে দীঘিনালা থানায় হত্যা ও ভাঙচুরসহ একাধিক অভিযোগে মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

তবে এ বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।