ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ৬:০৬ অপরাহ্ন

শিরোনাম

খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

  • আপডেট: Saturday, April 25, 2026 - 3:13 pm

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে কলেজ ছাত্রদল। সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম সাঈদ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলামের নেতৃত্বে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি, স্যালাইন, কলম ও পেন্সিল বিতরণ করা হয়। এছাড়া একটি হেল্প ডেস্ক স্থাপন করে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষ খুঁজে পেতে সহায়তা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ নানা সহযোগিতা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিক ও সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের প্রতি এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। তারা বলেন, ভর্তিযুদ্ধে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যা শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।