ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, April 19, 2026 - 5:49 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময় তিনি বলেন, দ্বীন ইসলামের জন্য সকল ইমামকে একযোগে কাজ করতে হবে। সরকারের ভালো কাজগুলো সমাজে পৌঁছে দেওয়ার জন্য ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো. নাছির উদ্দীনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মডেল কেয়ারটেকার ও কাপ্তাই মডেল মসজিদের ইমাম মাওলানা সোলাইমান হোছাইন, নতুন মডেল কেয়ারটেকার হযরত মাওলানা মুফতি হাফেজ আনোয়ার হোসেন সাইফী, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কবির হোসেন ও হাফেজ আবুল কালাম।

পরে বদলি-জনিত কারণে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন ও ইফার মডেল কেয়ারটেকার মাওলানা সোলাইমান হোছাইনকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সকলের জন্য দোয়া-মোনাজাত করা হয়। এসময় প্রশিক্ষণপ্রাপ্ত সকল ইমাম ও গণশিক্ষার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।