ঢাকা | মে ২৪, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

কাপ্তাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, May 23, 2026 - 6:53 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ঈদের বন্ধে পর্যটকদের নিরাপত্তা প্রদান, মাদক পাচার রোধে কঠোর নজরদারি রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সর্বোপরি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।