ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

সাধনাটিলা বনবিহারের কঠিন চীবর দানে সম্প্রীতির বার্তা দিল ৭ বিজিবি

 

 

মো. আল আমিন, দীঘিনালা।।

 

খাগড়াছড়ির দীঘিনালায় সাধনাটিলা বনবিহারের ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।

 

অনুষ্ঠানে তিনি বলেন, পাহাড়ে বৌদ্ধ, হিন্দু, মুসলিম ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি কাজ করছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সবাইকে মিলেমিশে থাকতে হবে। পাহাড়ের উন্নয়ন ও শান্তি বজায় রাখতেও সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘের ধর্মীয় গুরু, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় সাধনাটিলা বনবিহারের সভাপতি ও চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান ৭ বিজিবি অধিনায়ক।

সম্পর্কিত