ঢাকা | অক্টোবর ১৭, ২০২৬ - ২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, ৫৩ বোতল উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি:

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে নিরাপত্তা জোরদারের মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর ভগবানটিলা বিওপির একটি টহল দল মাটিরাঙ্গা উপজেলার ফেনী নদীর উৎপত্তিস্থল এলাকায় এ অভিযান চালায়।

 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২২৬১/১৮-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহল পরিচালনার সময় চোরাচালানের তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পাহাড়ি জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৩ বোতল ভারতীয় বোতলজাত মদ জব্দ করা হয়।

 

এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসির নেতৃত্বে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অস্ত্র পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য প্রবেশ রোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত